বাঁশ দিয়ে বানানো পণ্যের হাট

উত্তরবঙ্গের অন্যতম বড় হাট বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সুলতানগঞ্জ হাট। অনেকে বলেন ধাপের হাট। বছরের এই সময়ে গ্রামে ধান কাটা–মাড়াইয়ের ধুম পড়ে। তাই ধান-চাল ঝাড়ার জন্য বাঁশের তৈরি নিত্যপণ্যের চাহিদাও বেড়ে যায় বহুগুণ।

১ / ৯
গৃহিণীদের ধান-চাল ঝাড়ার জন্য প্রয়োজন হয় কুলার। এই কুলা কিনতে হাটে এসেছেন এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি
২ / ৯
বাঁশ দিয়ে বানানো পণ্য কিনতে ক্রেতাদের ভিড়
৩ / ৯
ঝুড়ি কিনে নিয়ে যাচ্ছেন তিনি
৪ / ৯
হাটে নারীরা কিনছেন ধান–চাল ঝাড়ার নানা জিনিস
৫ / ৯
সাজিয়ে রাখা ডালা। এবার পছন্দের পালা
৬ / ৯
রোদ থেকে বাঁচার বুদ্ধি
৭ / ৯
গরমে লোডশেডিং হয় প্রায়ই। তাই হাতপাখা তো লাগবেই
৮ / ৯
পছন্দের মাথাল খুঁজছেন এক ক্রেতা
৯ / ৯
পাখপাখালি রাখার বাঁশের তৈরি পিঞ্জিরা