নমুনা দেখে চাল বিকিকিনি চলে যে হাটে  

নমুনা দেখেই টনকে টন চাল বেচাকেনা চলে হাটটিতে। ব্যবসায়ীরা তাঁদের প্রতিষ্ঠান থেকে পলিথিনে চালের নমুনা নিয়ে গিয়ে চাল বেচাকেনা করেন। চালের মান দেখেই দরদাম নির্ণয় করেন ব্যবসায়ীরা। পরে নমুনা দেখানো চাল চাতাল থেকে চলে যায় ক্রেতার কাছে। নমুনা দেখে চাল বেচাকেনা হাটটি বসে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে। হাটটি ঢাকা-বগুড়া মহাসড়কের পাশেই বসে। সপ্তাহে দুই দিন শনি ও বুধবার বসে চালের হাট

১ / ৯
নমুনা দেখে চাল বেচাকেনা হয় মির্জাপুর হাটে। পলিথিনে আনা নমুনা দেখছেন ব্যবসায়ীরা
২ / ৯
পলিথিনে নমুনা হিসেবে আনা চাল
৩ / ৯
চালের মান দেখছেন এক ব্যবসায়ী
৪ / ৯
চাল টিপে দেখছেন এক ক্রেতা
৫ / ৯
হাটে জমে উঠেছে বেচাকেনা
৬ / ৯
কাপড়ের তৈরি থলেতে টাকা রাখছেন ব্যবসায়ীরা। কোমরে বেল্টের মতো করে বেঁধে টাকা রাখাকে তাঁরা কোর পদ্ধতি বলেন
৭ / ৯
চাল বেচাকেনার পর টাকা লেনদেন চলে
৮ / ৯
চালের কুড়াও বিক্রি হয় হাটটিতে
৯ / ৯
ক্রেতা–বিক্রেতাদের বেশ সমাগম হয় হাটটিতে