কনফিডেন্স সল্ট-প্রথম আলো পাক্কা রাঁধুনি প্রতিযোগিতা

চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত কনফিডেন্স সল্ট-প্রথম আলো পাক্কা রাঁধুনি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ হয়েছে। এ পর্বে ১০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এর মধ্য থেকে তিন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। ‘দুরুজ কুরা’ বা আস্ত মুরগি রান্না করে প্রথম পুরস্কার জিতে নেন রাঁধুনি ফারজানা আক্তার। বন্দরনগর চট্টগ্রামে প্রথমবারের মতো রান্নার এত বড় আয়োজন হলো। এতে অংশ নিতে কয়েক শ রাঁধুনি আবেদন করেছিলেন। সেখান থেকে প্রাথমিকভাবে ৮০ জনকে মনোনীত করা হয়। এরপর রেসিপি দেখে ৩৪ জনকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়। পরে সেখান থেকে ১০ জন রন্ধনশিল্পীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করেন বিচারকেরা। চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তন থেকে গতকাল বৃহস্পতিবার ছবিগুলো তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহে ব্যস্ত প্রতিযোগীরা
২ / ১৪
টেবিলে সাজিয়ে রাখা বিভিন্ন সবজি থেকে নিজেদের রান্নার জন্য প্রয়োজনীয় সবজি বেছে নিচ্ছেন প্রতিযোগীরা
৩ / ১৪
পেঁয়াজ কাটছেন প্রতিযোগীদের একজন
৪ / ১৪
রান্নার জন্য আলু কেটে নিচ্ছেন এক প্রতিযোগী
৫ / ১৪
সাজিয়ে রাখা হয়েছে রান্নার বিভিন্ন উপকরণ
৬ / ১৪
রান্না করতে ব্যস্ত প্রতিযোগীরা
৭ / ১৪
রান্না করার সময় চেখে দেখছেন একজন
৮ / ১৪
পরিবেশনের আগে পাত্র সাজানো হচ্ছে খাবার
৯ / ১৪
বিচারকদের সামনে আনা হয়েছে রান্না করা খাবার
১০ / ১৪
অনুষ্ঠান শেষে খাবার খাচ্ছেন দর্শকেরা
১১ / ১৪
গান গাইছেন টিম বৃষ্টির সদস্যরা
১২ / ১৪
আগত দর্শকদের একাংশ
১৩ / ১৪
প্রতিযোগীদের সঙ্গে অতিথিরা
১৪ / ১৪
বিজয়ী তিনজনের সঙ্গে অতিথিরা