করতোয়া নদীর পাড়ে ফসলের অপেক্ষা

আঁকাবাঁকা করতোয়া নদীর তীরের ভোর শুরু হয় কৃষকদের হাতের শব্দে—কেউ মাটি ঝরিয়ে জমি প্রস্তুত করছেন, কেউ সেচের নল টেনে নিচ্ছেন খেতের দিকে। কোথাও পেঁয়াজের চারা গোঁজা, কোথাও শাকে পানি ছিটানো, আবার কোথাও জমির আগাছা তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রামে করতোয়া নদীর তীর নিয়েই এই ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
সেচ দেওয়ার জন্য জমিতে নল টেনে নিচ্ছেন তিনি
২ / ৯
শাকের খেতে পানি দেওয়া হচ্ছে
৩ / ৯
ফসলের খেত পর্যবেক্ষণ করছেন কৃষকেরা
৪ / ৯
বাড়ন্ত পালংশাকের খেতে সেচ দেওয়ায় ব্যস্ত এক কৃষক
৫ / ৯
রবিশস্য রোপণের আগে জমি পরিচর্যায় কৃষকের অবিচল মনোযোগ
৬ / ৯
লাল ও সবুজ শাকের চোখজুড়ানো খেত
৭ / ৯
কৃষকের আপন বন্ধু হয়ে পোকা ধরার অপেক্ষায় বসে আছে ফিঙে
৮ / ৯
কচুমুখি খেতের আগাছা পরিষ্কার করছেন এক কৃষক
৯ / ৯
কাজ শেষে যখন বাড়ির পথ ধরেন কৃষকেরা, তখন সূর্য ঢলে পড়ে করতোয়ার বুকে