দেশে হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি শুরু

হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আজ সোমবার দেশজুড়ে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোয় সকাল আটটা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। দেশের ১৮ জেলার ৩০ উপজেলা, ৪টি সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এ কার্যক্রমের আওতায় টিকা দেওয়া শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১২ মে পর্যন্ত।

১ / ৮
সারা দেশের মতো কুমিল্লাতেও শুরু হয়েছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কুমিল্লা, ২০ এপ্রিল
ছবি: আবদুর রহমান
২ / ৮
রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের নিচের বয়সের শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে। সিটি করপোরেশন চত্বর, রংপুর, ২০ এপ্রিল
ছবি: মইনুল ইসলাম
৩ / ৮
হাম-রুবেলা টিকা দিতে এসে ভিড়ে গরমের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে। শিশুকে শান্ত রাখতে হাতপাখা দিয়ে বাতাস করছেন বাবা। নগর স্বাস্থ্যকেন্দ্র-১, খুলনা, ২০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ৮
খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল, অর্থাৎ আজ শুরু হয়েছে, যা আগামী ১০ মে পর্যন্ত চলবে। এই কর্মসূচির আওতায় খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে। নগর স্বাস্থ্যকেন্দ্র ১, খুলনা, ২০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৮
রাজশাহীতে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ১৩ নম্বর ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টার, রাজশাহী, ২০ এপ্রিল
ছবি: প্রথম আলো
৬ / ৮
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট, ২০ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৭ / ৮
টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট, ২০ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৮ / ৮
রাঙামাটি জেলায় হাম–রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে। ৯ মাস থেকে পাঁচ বছর কম বয়সী শিশু এ টিকা পাচ্ছে। বায়তুশ শরফ জব্বারিয়া মাদ্রাসা, রাঙামাটি, ২০ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা