বিকেলে তিস্তাপাড়ে

শহরের কোলাহল ছেড়ে বিকেলটাকে উপভোগ করতে অনেকেই যান তিস্তা নদীর পাড়ে। জেগে ওঠা চরে ঘুরে বেড়ান তাঁরা। এই সময়টাতে তিস্তার অন্য রকম রূপ। বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত নদীর পাড়ে থাকে নানা বয়সের মানুষের আনাগোনা। তীব্র শীত উপেক্ষা করে একটু খোলা পরিবেশে আড্ডা আর উচ্ছ্বাসে মেতে ওঠেন ভ্রমণপিপাসুরা। ছবিগুলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার সংকরদহ এলাকা থেকে তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
নদীর তীরে খোলা পরিবেশ উপভোগ করতে আসা কয়েকজন
২ / ১০
অনেকে নৌকায় চড়ে শেষ বিকেলের দৃশ্য দেখছেন
৩ / ১০
নদীর পাড়ে ছোটাছুটিতে মেতেছে এক শিশু
৪ / ১০
দুজন মোটরসাইকেল চালিয়েই নদীর পাড়ে ছুটছেন
৫ / ১০
পড়ন্ত বিকেলে নানা ভঙ্গিতে ছবি তোলা
৬ / ১০
লাল সূর্যটা হাতে নিয়ে ছবি তুলছেন বেড়াতে আসা এক নারী
৭ / ১০
বেড়াতে আসা শিশুদের আনন্দ
৮ / ১০
নৌকায় বসে ছবি তুলছেন কয়েকজন
৯ / ১০
পানি পেরিয়ে সিমেন্টের তৈরি বোল্ডারের ওপর দাঁড়িয়ে ছবি তুলছেন কয়েকজন তরুণ
১০ / ১০
মুহূর্তেই তিস্তা নদীর তীরে নানা বয়সের মানুষের ভিড় বেড়ে যায়