যমুনার চরে মরিচের চারা রোপণের ধুম

যমুনা নদীর তীরবর্তী চরে হাইব্রিড জাতের মরিচের চারা রোপণের ধুম লেগেছে। যেন দম ফেলানোর ফুরসত নেই নদীর তীরবর্তী এলাকায় বসবাস করা মরিচচাষিদের। কেউ মাঠে চাষ দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন, আবার কেউ চারা রোপণে, কেউ পরিচর্যায় ব্যস্ত। বগুড়ার সোনাতলা আচারের পাড়া গ্রাম ও সারিয়াকান্দি উপজেলার বলাইল গ্রামে যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলজুড়ে চারা রোপণে কিষান–কিষানির কর্মব্যস্ততার ছবির গল্প

১ / ১০
যমুনার তীরবর্তী চরে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ চলছে
২ / ১০
চাষাবাদ করা জমিতে কোদাল দিয়ে নালা করছেন এক কৃষক
৩ / ১০
রোপণের সময় চারা যেন সোজা থাকে সে জন্য পা দিয়ে লাইন টেনে দিচ্ছেন এক কৃষক
৪ / ১০
জমিতে রাখা কোদাল
৫ / ১০
রোপণের আগে জমিতে নিয়ে যাওয়া মরিচ ও কপির চারা
৬ / ১০
চারা রোপণে ব্যস্ত কৃষক
৭ / ১০
যন্ত্রের মাধ্যমে মরিচখেতে সেচ দেওয়া হবে
৮ / ১০
মরিচের চারা রোপণে ব্যস্ত কৃষক
৯ / ১০
সারি করে চারা রোপণে ব্যস্ত কৃষক
১০ / ১০
নদীর কিনারায় জেগে ওঠা বিস্তীর্ণ চরে মরিচের চারা রোপণে ব্যস্ত মানুষেরা