খানাখন্দে ভরা সড়ক, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানাখন্দে ভরা সড়ক। একটু বৃষ্টি হলেই পানি জমে। গর্তে আটকে পড়ে রিকশা, লেগুনা, বাস, ট্রাকসহ বিভিন্ন যানের চাকা। চালকসহ সহকারীদের ঠেলে তুলতে হয় গাড়ি। এই পথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই। ছবিগুলো গতকাল রোববার দুপুরে রাজধানীর উত্তর জুরাইনের শ্যামপুর এলাকা থেকে তোলা।

১ / ৬
সড়কের একাংশ ভাঙা। এতে সড়ক সরু হয়ে পড়েছে। ভাঙা অংশ এড়াতে এক পাশ দিয়ে চলছে গাড়ি
২ / ৬
বৃষ্টির পানিতে ভরা খানাখন্দ ঝুঁকি নিয়ে পার হচ্ছেন এক রিকশাচালক
৩ / ৬
সড়ক এতটাই ভাঙাচোরা যে চলাচল করাই দায়
৪ / ৬
সড়কে অক্ষত অংশ ফাঁকা না পেয়ে পানি জমা গর্ত পেরিয়ে যাচ্ছে লেগুনাটি
৫ / ৬
সড়কটিতে চলাচল করতে বাড়তি বেগ পেতে হয় চালকদের
৬ / ৬
সব ধরনের যানবাহনকে চলতে হয় থেমে থেমে