এই হাটে মিলে ঘোড়া, সামুদ্রিক মাছসহ পোষা প্রাণী

খুলনা নগরের নয়াবাটি এলাকায় প্রতি শুক্রবার পোষা প্রাণীর এক ব্যতিক্রমী হাট বসে। এখানে রঙিন পাখি, কবুতর, খরগোশ, বিভিন্ন জাতের মুরগি, অ্যাকুয়ারিয়ামের মাছসহ নানা ধরনের পোষা প্রাণী ও তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হন বিক্রেতারা। শখের পোষা প্রাণীপ্রেমী, সংগ্রাহক, সাধারণ ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে হাট। প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা, শখ, বেচাকেনা নিয়ে আজকের এই ছবির গল্প

১ / ৯
বিক্রয়ের জন্য আনা হয়েছে লাভবার্ড
২ / ৯
নরম পশমের সিল্কি মুরগি মোটরসাইকেলে করে বিক্রি করতে এসেছেন বিক্রেতা
৩ / ৯
নিজের সংগ্রহ থেকে এই কবুতর বিক্রি করতে এসেছেন একজন
৪ / ৯
বাসায় বিড়ালের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকে পালতে না পেরে নিয়ে আসেন এই হাটে।
৫ / ৯
অ্যাকুয়ারিয়ামের মাছ কিনতে ক্রেতার ভিড়
৬ / ৯
বিক্রেতা এই ঘোড়ার দাম হেঁকেছেন ৫০ হাজার। তার আস্তাবলে বেশ কয়েকটি ঘোড়া রয়েছে।
৭ / ৯
রোদের প্রখরতা থেকে রক্ষা করতে খরগোশের ওপর ছাতা ধরেছেন এই বিক্রেতা।
৮ / ৯
খাঁচাভর্তি কবুতর।
৯ / ৯
পোষা বিদেশি কুকুর বিক্রির অপেক্ষায়।