শরতের আকাশে পূর্ণিমার চাঁদ

মেঘের ফাঁক গলে পূর্ণিমার চাঁদ কখনো উঁকি দিচ্ছে, কখনো ছড়িয়ে দিচ্ছে উজ্জ্বল আলো। শহরের দালান, গাছপালা আর সড়কবাতির ভিড়েও তার উপস্থিতি আলাদা করে চোখে পড়ে। শরৎকালের বিষুবসংক্রান্তির সবচেয়ে কাছের পূর্ণিমাকে ‘হারভেস্ট মুন’ বা ফসল তোলার চাঁদ বলা হয়। এটা শরৎকালের দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল ও বড় পূর্ণিমা। খুলনা নগরের মুজগুন্নী এলাকা থেকে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় দেখা সেই চাঁদের কিছু মুহূর্ত।

১ / ৮
পুবের আকাশে মেঘের ফাঁক গলে আলো ছড়াচ্ছে হারভেস্ট মুন
২ / ৮
চাঁদের উজ্জ্বল আলো আর মেঘের আনাগোনায় আকাশে তৈরি হয়েছে ভিন্ন এক অবয়ব
৩ / ৮
গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে আলো ফেলছে পূর্ণিমার চাঁদ
৪ / ৮
শহরের দালানের সারির ওপর যেন হাসছে পূর্ণিমার চাঁদ
৫ / ৮
সড়কবাতি অচল, তবে শহরের এই পথটুকু আলোয় ভরিয়ে দিয়েছে চাঁদ
৬ / ৮
সড়কবাতির কৃত্রিম আলোর পাশে প্রাকৃতিক আলো ছড়াচ্ছে হারভেস্ট মুন
৭ / ৮
মেঘমুক্ত আকাশে পূর্ণ রূপে ধরা দিয়েছে হারভেস্ট মুন
৮ / ৮
মেঘের আড়াল করার চেষ্টাতেও থামেনি চাঁদের আলো