রাঙামাটিতে বসন্তের রং

বসন্তের আগমনে রাঙামাটি সেজেছে নতুন রূপে। ফাগুনের হাওয়ায় দোল খাচ্ছে বর্ণিল সব ফুল। শহর, শহরতলি, পাহাড়ে, বনে ও বাগানে এখন নানা ফুলের রঙের মেলা। দেখুন ছবিতে

১ / ১১
ঝোপঝাড়ে ফোটা ভাট ফুল যেন বসন্তের বুনো রূপ
২ / ১১
উদাল ফুলের থোকা নীল আকাশে যেন আলপনা এঁকেছে
৩ / ১১
জোড়া হলুদ কলমি যেন প্রকৃতির অলংকার
৪ / ১১
আমলকীগাছের ডালে ফটিকজলের মিষ্টি ডাক বসন্তের দুপুরে মন ভালো করে দেয়
৫ / ১১
অর্কিড কাঞ্চনের গোলাপি পাপড়ির মায়ায় জড়িয়ে আছে বসন্ত
৬ / ১১
অলকানন্দা যেন সোনা গলানো হাসি
৭ / ১১
পাতার নিচে ঝুলে থাকা আমলকীর ছোট্ট কুঁড়িগুলোই নতুনের আগমনী বার্তা
৮ / ১১
এসেছে আমের মুকুল। ছড়াচ্ছে মিষ্টি সুবাস
৯ / ১১
সোনাঝুড়ি যেন বসন্তের গান গায়
১০ / ১১
কী সুন্দর নীলমণিলতা
১১ / ১১
সকালের রোদে হাসছে মর্নিং গ্লোরি