শ্রমিক অসন্তোষে উত্তপ্ত গাজীপুর

একটি পোশাক কারখানায় আজ মঙ্গলবার এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কোনাবাড়ী ও আশপাশের শিল্পাঞ্চল। কাজে যোগ না দিয়ে বিক্ষোভে নামেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সংঘর্ষ ও উত্তেজনার কারণে ভোগড়া বাইপাসে তৈরি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা। উত্তেজনা, আতঙ্ক আর অস্থিরতার এমনই চিত্র ধরা পড়েছে ছবিতে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে পুলিশ
নাওজোর, গাজীপুর
২ / ৯
কাঁদানে গ্যাসের শেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়
নাওজোর, গাজীপুর
৩ / ৯
পুলিশের নিক্ষেপ করা কাঁদানে গ্যাসের শেল তুলে পুলিশের দিকেই ছুড়ে মারার চেষ্টা করছেন এক শ্রমিক
নাওজোর, গাজীপুর
৪ / ৯
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে
নাওজোর, গাজীপুর
৫ / ৯
সাউন্ড গ্রেনেডের শব্দে দুই হাতে কান চেপে ধরেছেন এক নারী
নাওজোর, গাজীপুর
৬ / ৯
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ভোগড়া বাইপাস, গাজীপুর
৭ / ৯
শ্রমিক অসন্তোষের জেরে সড়কে আটকে আছে গাড়ি
ভোগড়া বাইপাস, গাজীপুর
৮ / ৯
যানজট এড়িয়ে যেতে সড়কের বিভাজক পার হওয়ার চেষ্টা করছেন এক মোটরসাইকেল আরোহী
ভোগড়া বাইপাস, গাজীপুর
৯ / ৯
শ্রমিক অসন্তোষের পর মহাসড়কে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
ভোগড়া বাইপাস, গাজীপুর