মাচার পেঁয়াজ এখন যাচ্ছে হাটে
অনেক কৃষক গত চৈত্র-বৈশাখে পেঁয়াজের মৌসুমে বিক্রি না করে ভালো দামের আশায় পেঁয়াজ মাচায় (চাঙে) তুলে রেখেছিলেন। কিন্তু আশানুরূপ দাম না বাড়ায় এখন সেই পেঁয়াজই হাটে এনে বিক্রি করছেন তাঁরা। মাচায় পেঁয়াজ সংরক্ষণ করে রাখার সময়ও ফুরিয়ে আসছে। সামনে নতুন মুড়িকাটা পেঁয়াজ রোপণের মৌসুম। তাই পুরোনো পেঁয়াজ বিক্রির ব্যস্ততায় ফরিদপুরের হাটগুলো এখন সরগরম। কৃষকের ঘরে তোলা সেই পেঁয়াজ বাছাই, পরিষ্কার, ওজন ও বেচাকেনার নানা ধাপ পেরিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯