চা-বাগানে শীতের আমেজ

প্রকৃতিতে এখন হেমন্ত। তবে বাতাসে হালকা শীতের পরশ, ঘাসের ডগায় জমে থাকা শিশির আর শান্ত পরিবেশ জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের কথা। ভোরের চা-বাগান আর আশপাশের সড়ক ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে উঁকি দিচ্ছে সূর্য। সকালের সড়কে কুয়াশার মায়াবী আবরণ, চা-বাগানের সারি সারি সবুজ গাছ আর রোদ-ছায়ার লুকোচুরি—সব মিলিয়ে প্রকৃতিতে তৈরি হচ্ছে শীতের আবহ। সিলেট সদর উপজেলার মালনীছড়া ও লাক্কাতুরা চা–বাগান থেকে গত শনিবার সকালের তোলা ছবি নিয়ে এবারের ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
কুয়াশা ভেদ করে চা-বাগানে পড়ছে সূর্যের আলো
২ / ৮
দিনের প্রথম আলো এসে পড়েছে চা-পল্লিতে
৩ / ৮
চা-পাতায় জমেছে শিশিরবিন্দু
৪ / ৮
স্নিগ্ধ সকালে চা-বাগানের সড়ক ধরে মোটরসাইকেলে যাচ্ছেন দুজন
৫ / ৮
সকাল বেলা চা-বাগানে কাজে যাচ্ছেন দুই নারী চা-শ্রমিক
৬ / ৮
চা-পাতায় বুলবুলি পাখির বিচরণ
৭ / ৮
সবুজ কচি পাতায় সূর্যের আলো
৮ / ৮
রোদে চিকচিক করছে চা-পাতা। সকাল বেলা সাইকেল নিয়ে বেড়িয়েছে এক শিশু