‘মিনি বাংলাদেশ’ এখন পরিত্যক্ত স্থাপনা

একসময় দর্শনার্থীদের পদচারণে মুখর থাকত চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্স, ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত বিনোদনকেন্দ্রটি। ১৬ একর জায়গাজুড়ে গড়ে তোলা কমপ্লেক্সে ছিল দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রতিরূপ, শিশুদের নানা রাইড ও বিনোদনের আয়োজন। এখন সেখানে ঝুলছে তালা। চারপাশে আগাছা, ভাঙা কাচ আর মরিচা ধরা রাইড। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভাঙচুরের শিকার হওয়ার পর থেকে বন্ধ রয়েছে কমপ্লেক্সটি। রক্ষণাবেক্ষণের অভাবে এখন ‘মিনি বাংলাদেশ’ যেন পরিণত হয়েছে এক পরিত্যক্ত স্থাপনায়।

১ / ১৫
আহসান মঞ্জিলের আদলে নির্মিত ভবনটি ঢেকে আছে আগাছায়
২ / ১৫
ছোট কুটির সামনে পড়ে আছে রেলের বগি
৩ / ১৫
স্মৃতিসৌধের প্রতিরূপের চারপাশে জন্মেছে আগাছা
৪ / ১৫
টিকিট কাউন্টারের বর্তমান অবস্থা
৫ / ১৫
জাতীয় সংসদ ভবনের আদলে নির্মিত স্থাপনার ওপরে ও চারপাশের পানিতে জমেছে শেওলা
৬ / ১৫
বড় কুটি যাওয়ার পথ
৭ / ১৫
স্বাধীনতা টাওয়ারের লিফটের গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে
৮ / ১৫
পরিত্যক্ত হয়ে আছে শিশুদের রাইড
৯ / ১৫
রোলার কোস্টারের চারপাশে জমেছে আগাছা
১০ / ১৫
পাহাড়পুর বিহারের আদলে নির্মিত স্থাপনা আগাছায় ভরে গেছে
১১ / ১৫
গুহার মুখে কচুবন
১২ / ১৫
জং ধরে ভেঙে যাওয়া রাইড
১৩ / ১৫
স্বাধীনতা টাওয়ার ভাঙা গ্লাসগুলো এখনো আগের অবস্থায় পড়ে আছে
১৪ / ১৫
কার্জন হলের আদলে নির্মিত ভবনটি যেন ভুতুরে ভবন হয়ে আছে
১৫ / ১৫
কার্জন হলের প্রতিরূপের পেছনের অংশের দেয়াল ভেঙে পড়েছে