ফুটবল বিশ্বকাপের আমেজ, সাজসজ্জায় বিপণিবিতান, রেস্তোরাঁ, তারকা হোটেল

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশজুড়ে ফুটবল উন্মাদনা চলছে। শপিং মল, সুপারশপ থেকে শুরু করে তারকা হোটেল—সবখানেই দেখা যাচ্ছে ফুটবলকেন্দ্রিক বর্ণিল সাজসজ্জা। বিভিন্ন দেশের জাতীয় পতাকা, প্রিয় খেলোয়াড়দের প্রতিকৃতি এবং বিশ্বকাপের প্রতিরূপ (রেপ্লিকা) শোভা পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে। ক্রেতা ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে কোথাও কোথাও করা হয়েছে ফটো কর্নার।

১ / ৭
শপিং মলের সামনে বিভিন্ন দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে।
২ / ৭
ট্রান্সকমের বড় টিভিতে খেলা দেখছেন দর্শনার্থীরা।
৩ / ৭
তারকা খেলোয়াড়দের ছবি দিয়ে বানানো হয়েছে পোস্টার।
৪ / ৭
সুপারশপে লাগানো হয়েছে বিভিন্ন দেশের পতাকা।
৫ / ৭
রেস্তোরাঁর প্রবেশপথেও বিশ্বকাপ ফুটবলের প্রতীকী উপস্থিতি।
৬ / ৭
প্রিয় খেলোয়াড়দের প্রতিকৃতি রাখা হয়েছে।
৭ / ৭
কাপের প্রতিকৃতি ছুঁয়ে দেখছেন এক দর্শনার্থী।