পুকুরে হাঁসের জলকেলি

একঝাঁক হাঁস কখনো পানিতে ভেসে চলেছে, কখনোবা স্নান করছে। কখনো আবার মেতে উঠছে জলকেলিতে। স্থানীয় লোকজনের কাছে জলাধারটি ‘পদ্মপুকুর’ নামে পরিচিত। যদিও পুকুরে এখন পদ্মফুলের অস্তিত্ব নেই। নামটি মুখে মুখে রয়ে গেছে। বগুড়ার জেলার শাজাহানপুর উপজেলার শিয়ালচাপড় গ্রাম থেকে ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৭
পুকুর থেকে উঠে গায়ের পানি ঝরিয়ে নিচ্ছে হাঁসটি
২ / ৭
পুকুরে ভেসে বেড়াচ্ছে হাঁসের ঝাঁক
৩ / ৭
পুকুরে ভেসে ডানা ঝাপটাচ্ছে একটি হাঁস
৪ / ৭
পুকুরে ভেসে বেড়াচ্ছে হাঁসের ঝাঁক
৫ / ৭
পুকুর থেকে উঠে পাড়ে শুকিয়ে নিচ্ছে গা
৬ / ৭
পুকুরপাড়ে খাবার খাচ্ছে হাঁসের ঝাঁক
৭ / ৭
পুকুরের পাশে হাঁসের ঝাঁক