পুরান ঢাকার ঈদ আনন্দ মেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় বসেছিল ঈদ আনন্দ মেলা। মূলত শিশু ও কিশোরদের জন্যই এই মেলার আয়োজন করা হয়। তবে মেলায় শিশু-কিশোর ছাড়াও ছিল সব বয়সী মানুষের ভিড়। অভিভাবকদের সঙ্গে মেলায় ঈদের আনন্দে মাতে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ।  

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
কাঠের ঘোড়ায় চড়ে উচ্ছ্বসিত শিশুটি।
২ / ৮
মানুষের পদচারণে মুখর নয়াবাজার সড়ক।
৩ / ৮
চরকিতে অভিভাবকের সঙ্গে আনন্দে আত্মহারা এক শিশু।
৪ / ৮
মেলায় বসা দোকান থেকে পছন্দের খেলনা কিনছে শিশুটি।
৫ / ৮
শিশুদের জন্য ছিল মেলায় নানা রকম আয়োজন।
৬ / ৮
বাম্পার জাম্পে আনন্দে মাতে শিশুরা।
৭ / ৮
ময়ূরপঙ্খী নৌকার চূড়ায় উঠে এক শিশুর উল্লাস।
৮ / ৮
মেলায় বিভিন্ন খেলায় মাতে শিশু-কিশোরেরা।