পলাশের মাঝে কাঠবিড়ালি

প্রকৃতিতে বসন্ত এসেছে। ফুটেছে পলাশ ফুল। গাঢ় নীল আকাশের নিচে কড়া কমলা রঙের পলাশ আলাদা করে নজর কাড়ছে। গাছের মগডালে পলাশ ফুলের মাঝে দেখা গেল একটি কাঠবিড়ালি। এসেছে ফুলের মধুর স্বাদ নিতে। দুরন্তপনায় মেতেছে প্রাণীটি। খুলনার তেলিগাতী এলাকা থেকে ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ৮
বিদ্যুতের তার বেয়ে চলেছে কাঠবিড়ালি
২ / ৮
এগিয়ে আসছে পলাশ ফুলের দিকে
৩ / ৮
পলাশ ফুলের মধু খাওয়ার চেষ্টা
৪ / ৮
এক ডালের ফুল থেকে মধু খেয়ে অন্য ডালের দিকে দৃষ্টি
৫ / ৮
এক ডাল থেকে অন্যটিতে লাফিয়ে আসছে প্রাণীটি
৬ / ৮
পলাশ ফুলের মাঝে মধুর স্বাদ নেওয়া
৭ / ৮
বিদ্যুতের তার বেয়ে এসেছে আরও কাঠবিড়ালি
৮ / ৮
তার বেয়ে ফিরে আসা