দিনভর বৃষ্টিতে নাকাল ঢাকাবাসী

রাজধানীতে শুক্রবার সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর থেকে বৃষ্টি বেড়েছে। এতে পুরান ঢাকা, কারওয়ান বাজার,নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সড়কে সৃষ্টি হয় যানজট। যানজট ও জলাবদ্ধতার কারণে সাপ্তাহিক ছুটির দিনে জরুরি কাজে বের হয়ে ভোগান্তিতে পড়েন নগরবাসী।  

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
বৃষ্টিতে বিপাকে পথচারী। বিকেল সাড়ে চারটা, কারওয়ান বাজার
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৫
পলিথিনে শরীর ঢেকে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা। বেলা সোয়া তিনটা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৫
ছাতা মাথায় মোটরসাইকেলের দুই আরোহী। বেলা সাড়ে তিনটা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৫
বৃষ্টির পানিতে তলিয়েছে সড়ক। বিকেল চারটা, কারওয়ান বাজার
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৫
সড়কে পানি জমায় নেই বিকিকিনি, তাই ঘুমিয়ে পড়েছেন দোকানি। বিকেল পৌনে চারটা, কারওয়ান বাজার
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১৫
জলাবদ্ধতার মধ্যেই পানি সংগ্রহ করতে যাচ্ছেন এক নারী। বিকেল পৌনে পাঁচটা, সিক্কাটুলী, বংশাল
ছবি: দীপু মালাকার
৭ / ১৫
পুকুরের পানির সঙ্গে সড়কে জমা পানি মিশে একাকার। বিকেল পাঁচটায়, সিক্কাটুলী, বংশাল
ছবি: দীপু মালাকার
৮ / ১৫
পানির মধ্যে দাঁড়িয়ে শিশুকে রিকশা থেকে নামাচ্ছেন এক অভিভাবক। বিকেল পৌনে পাঁচটা, সিক্কাটুলী, বংশাল
ছবি: দীপু মালাকার
৯ / ১৫
বৃষ্টির পানিতে টইটম্বুর শিশুদের খেলার পার্ক। বিকেল পাঁচটা, সিক্কাটুলী, বংশাল
ছবি: দীপু মালাকার
১০ / ১৫
সড়কে হাঁটুপানিতে বিপাকে এক পথচারী। বিকেল পাঁচটায়, সিক্কাটুলী, বংশাল
ছবি: দীপু মালাকার
১১ / ১৫
বৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার। সন্ধ্যা সোয়া ছয়টা, সার্ক ফোয়ারা মোড়, কারওয়ান বাজার
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১৫
কেউ ছাতা মাথায় দাঁড়িয়ে, কেউবা উপায় না পেয়ে বৃষ্টিতে ভিজছেন। সবাই অপেক্ষা করছেন যানবাহনের। সন্ধ্যা সোয়া ছয়টা, সার্ক ফোয়ারা মোড়, কারওয়ান বাজার
ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ১৫
বাসে উঠতে ব্যস্ত যাত্রীরা। সন্ধ্যা সোয়া ছয়টায়, সার্ক ফোয়ারা মোড়, কারওয়ান বাজার
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ১৫
যত দূর চোখ যায়, যানজট। সন্ধ্যা সোয়া ছয়টা, মিরপুর রোড
ছবি: জাহিদুল করিম
১৫ / ১৫
শুক্রবার রাতে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে পানি জমে সড়কে। রাত ১২টা ৪০ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে
ছবি: জাহিদুল করিম