ঢাকা বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের যাত্রীদের অনিশ্চিত অপেক্ষা

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধসহ উদ্ভূত নিরাপত্তাঝুঁকির কারণে ফ্লাইট বাতিল করা হচ্ছে। ঢাকা থেকে এ পর্যন্ত মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হলো। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হয়েছে এক মানবিক সংকট। হাজার মাইল দূরের কর্মস্থলে ফেরার আশায় গ্রাম থেকে আসা শত শত প্রবাসী যাত্রী এখন ট্রলি আর ব্যাগের ওপর মাথা রেখে প্রহর গুনছেন—কবে খুলবে আকাশপথ, কবে ফিরবেন কাজে। মঙ্গলবার সকালের চিত্র নিয়ে এই ছবির গল্প

১ / ১০
বিমানবন্দরের নোটিশ বোর্ডে ফ্লাইটের সর্বশেষ তথ্য খুঁজছেন উদ্বিগ্ন যাত্রীরা।
২ / ১০
হাতে থাকা টিকিট ও পাসপোর্ট বারবার পরীক্ষা করে দেখছেন ফ্লাইট বাতিল হওয়া এক প্রবাসী।
৩ / ১০
কাতারের ফ্লাইট বাতিল হয়েছে। দীর্ঘ প্রতীক্ষায় ক্লান্ত এক বয়োজ্যেষ্ঠ যাত্রী নিজের মালামাল ভর্তি ট্রলির ওপর বসে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছেন।
৪ / ১০
বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে অপেক্ষমাণ যাত্রীদের ভিড়।
৫ / ১০
বিমানবন্দরের বাইরে মুঠোফোন হাতে বসে আছেন নরসিংদীর রফিকুল ইসলাম। তাঁর কুয়েতের ফ্লাইট বাতিল হয়েছে।
৬ / ১০
চালু আছে সৌদি আরবের রিয়াদের ফ্লাইট। অনিশ্চিত যাত্রার আগে দুই ভাইয়ের এক আবেগঘন আলিঙ্গন।
৭ / ১০
ভারী ব্যাগবোঝাই ট্রলি ঠেলে বিমানবন্দরের সংযোগ সড়ক দিয়ে ফিরে যাচ্ছেন হতাশ এক যাত্রী। শেষ মুহূর্তে জানানো হয়েছে—ফ্লাইট বাতিল।
৮ / ১০
ফ্লাইট বাতিল হওয়ায় আন্তর্জাতিক টার্মিনালের বাইরে সহযাত্রীদের অপেক্ষা।
৯ / ১০
বিমানবন্দরের দেয়ালে হেলান দিয়ে নিজের ব্যাগবোঝাই ট্রলির ওপর ঘুমিয়ে পড়েছেন ফ্লাইট বাতিল হওয়া এক যাত্রী।
১০ / ১০
টার্মিনালের বাইরের ফুটপাতে লাইন ধরে বসে আছেন ফ্লাইট বাতিল হওয়া যাত্রী ও সহযাত্রীরা।