যমুনার চরের জীবন

তীব্র রোদে বালুময় পথ। কাঁধে ফসলের বস্তা নিয়ে হেঁটে চলেছেন এক কৃষক। কেউ দুধভরা বালতি, কেউ লাউ কিংবা কাঁচা মরিচ নিয়ে ছুটছেন বাজারের দিকে। যমুনার দুর্গম চরাঞ্চলে জীবিকার তাগিদে প্রতিদিন এভাবেই পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। কখনো বালুচর, কখনো নদী-বাধা পেরিয়ে চলে তাঁদের জীবনসংগ্রাম। যমুনার চরে মেহনতি মানুষের এসব পথচলা নিয়ে এই ছবির গল্প।

১ / ১০
যমুনার বালুচর মাড়িয়ে কাঁধে ফসলের বস্তা নিয়ে বাজারের পথে এক কৃষক
২ / ১০
বালতিভর্তি দুধ নিয়ে বিক্রির আশায় স্থানীয় বাজারে যাচ্ছেন তিনি
৩ / ১০
চরের লাউ নিয়ে বিক্রির জন্য বাজারে যাচ্ছেন এই কৃষক
৪ / ১০
যমুনার দুর্গম বালুময় পথ পেরিয়ে বাজারের দিকে যাচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা
৫ / ১০
প্রখর রোদে বস্তাভর্তি কাঁচা মরিচ নিয়ে বাজারের পথে
৬ / ১০
খেয়ানৌকায় যমুনা নদী পার হচ্ছেন চরাঞ্চলের মানুষ
৭ / ১০
নদী পার হয়ে গন্তব্যের পথে তাঁরা
৮ / ১০
চর থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এই নারী
৯ / ১০
গবাদিপশুর জন্য ঘাস নিয়ে বাড়ির পথে এক কৃষক
১০ / ১০
খেয়ানৌকায় নদী পার হওয়ার জন্য ঘাটের দিকে ছুটছেন তিনি