অসাবধান হলেই বিপদ

ছুটির দিনগুলোয় সিলেটের পর্যটনকেন্দ্রগুলোয় দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষজন পর্যটনকেন্দ্রের জল-পাথরে সময় কাটান। তবে প্রতিবছর বর্ষা মৌসুমে সিলেটে পানিতে ডুবে পর্যটকদের প্রাণ হারানোর ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার প্রধান কারণ অসাবধানতা ও অসচেতনতা। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করা করা হলেও তা মানেন না অনেকে। সতর্কবার্তা ‍উপেক্ষা করে অনেকে নেমে পড়েন হিমশীতল স্রোতে। আনন্দভ্রমণ শেষে রূপ নেয় দুর্ঘটনায়। সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটনকেন্দ্রের ঝুঁকিগুলো উঠে এল সম্প্রতি তোলা কিছু ছবিতে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
এমন মেঘ–পাহাড়ের মিলন দেখতে এসে অসাবধানতায় কেউ কেউ ফেরেন প্রিয়জনকে হারিয়ে।
২ / ১২
ধলাই নদের স্রোতের মধ্যে নিজেকে সামলাতে ধরে আছেন পাথর।
৩ / ১২
সাবধান বা সচেতন না থাকলে পাথরের ওপর দিয়ে হাঁটতে গিয়েও দুর্ঘটনার আশঙ্কা থাকে।
৪ / ১২
সাদা পাথর এলাকা নামে পরিচিত ধলাই নদের উৎসমুখের পানিতে নেমেছেন পর্যটকেরা।
৫ / ১২
স্রোতের মধ্যে পানির নিচে থাকা বড় পাথরে বসে আছেন এক পর্যটক। দলছুটও দুর্ঘটনার আরেক কারণ।
৬ / ১২
নদের উৎসমুখে স্রোতের গতি থাকে বেশি। সেই স্রোতের মধ্যে ঝুঁকি নিয়ে হাঁটছেন একজন।
৭ / ১২
ধলাই নদের পানিতে ফুটবল খেলায় মজেছেন কয়েকজন। খেলতে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা
৮ / ১২
পরিবারের সঙ্গে আসা শিশুটি দলছুট হয়ে পড়েছে। এরপর সে স্রোতের মধ্যে পাথর ধরে সামনে এগোয়
৯ / ১২
নদীতে তীব্র স্রোত। এর মধ্যে শীতল পানিতে শরীর জুড়াতে পাথরে বসে আছেন কয়েকজন।
১০ / ১২
তীব্র স্রোতে নদীর মাঝখানে নিজেকে সামলে নিতে বেশ বেগ পেতে হচ্ছে এক পর্যটককে। তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার ঝুঁকি থেকেই যায়।
১১ / ১২
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নানা বিষয়ে সতর্ক করা হলেও অনেকে তা মানেন না।
১২ / ১২
ঘুরতে গিয়ে সামান্য অসচেতনতার কারণে আনন্দভ্রমণ শেষে দুর্ঘটনায় রূপ নিতে পারে।