পুরোনো ড্রামের কারবার

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় পুরোনো ড্রামের কেনাবেচা হয়। বিভিন্ন কারখানা থেকে নিলামে কেনা হয় পুরোনো ড্রাম। এই ড্রাম এখানে পরিষ্কার করা হয়। দরকারি ক্ষেত্রে রং লাগানো হয়। পরে তা পাইকারি ও খুচরায় এখান থেকে বিক্রি করা হয়। আবার কিছু কিছু কারখানা পুরোনো ড্রাম পরিষ্কারের জন্য এখানে পাঠায়। পুরোনো ড্রামের কারবার নিয়ে ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
স্তূপ থেকে ড্রাম বের করা হচ্ছে।
২ / ১০
ছুড়ে ছুড়ে ড্রাম স্তূপ করা হচ্ছে।
৩ / ১০
ইস্পাতের ড্রাম পরিষ্কার করার জন্য রাখা হচ্ছে।
৪ / ১০
ড্রামের মুখ খুলছেন এক শ্রমিক।
৫ / ১০
ড্রামের মুখের রিং এক জায়গায় রেখে পরিষ্কার করা হচ্ছে।
৬ / ১০
ড্রামের মুখের রিংয়ে রং করছেন শ্রমিক।
৭ / ১০
বিক্রির জন্য ড্রাম পরিষ্কার করা হচ্ছে।
৮ / ১০
নিলামের মাধ্যমে এই ড্রাম কেনা হয়।
৯ / ১০
রং করার পর ড্রাম সাজিয়ে রাখা হয়েছে।
১০ / ১০
ট্রাকে তোলা হচ্ছে ড্রাম।