সেলফি, গেম, আড্ডায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস

সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বসেছে কৃতী শিক্ষার্থীদের মেলা। আজ মঙ্গলবার সেখানে অনুষ্ঠিত হচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ অনুষ্ঠান। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর উদ্যোগে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান আজ সকাল ৯টায় শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা জেলার প্রায় ১০ হাজার কৃতী শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিয়েছে। অনুষ্ঠানস্থলের কিছু মুহূর্ত নিয়ে এ ছবির গল্প-

১ / ১০
উৎসব প্রাঙ্গণে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড়
২ / ১০
মুঠোফোনে স্মৃতি টুকে রাখছে কৃতী শিক্ষার্থীরা
৩ / ১০
রেজিস্ট্রেশন বুথে কৃতী শিক্ষার্থীদের সারি
৪ / ১০
রাইডের টিকিট হাতে কৃতী শিক্ষার্থীরা
৫ / ১০
সুপারম্যানের সাজে ছবি তোলা
৬ / ১০
স্বপ্ন পূরণের ইচ্ছার কথা লিখছে শিক্ষার্থীরা
৭ / ১০
প্রথম আলো বন্ধুসভার স্টলে শিক্ষার্থীদের ভিড়
৮ / ১০
স্বপ্ন পূরণের ইচ্ছার কথা লিখে রাখা
৯ / ১০
মজার মজার বিভিন্ন খেলায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা
১০ / ১০
ভিডিও গেমে মগ্ন এক কৃতী শিক্ষার্থী