ফুটেছে শিমুল, আসছে বসন্ত

শীতের রিক্ততা কাটিয়ে প্রকৃতিতে ধীরে ধীরে ফিরছে রং। পাতা ঝরার বিবর্ণ দৃশ্যের ভেতরেই জেগে উঠছে নতুন প্রাণের আভাস। ফাগুনের উতলা বাসন্তী হাওয়ায় দোল খাচ্ছে চারপাশ, আর তার ছোঁয়ায় ফুটতে শুরু করেছে বসন্তের আগাম বার্তা—শিমুল ফুল। লাল শিমুলে ভরে উঠছে গাছ, সেখানে ভিড় করছে নানা প্রজাতির পাখি। ফুলের মধুতে মুখ ডুবিয়ে, ডানার ঝাপটিয়ে তারা যেন জানিয়ে দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা:

১ / ১০
শিমুল ফুটেছে। গাছের ওপর ওড়াউড়ি করছে চিল
২ / ১০
ফুলের মধু খাচ্ছে কাঠশালিক ও বসন্তবাউড়ি
৩ / ১০
শিমুলের ডালে বসে আছে বুলবুলি
৪ / ১০
আর কয় দিন পরই ফুলে ফুলে ভরে যাবে গাছ
৫ / ১০
আপন মনে ফুলের মধু খাচ্ছে পাখি
৬ / ১০
লাল শিমুল ফুলে বসন্তবাউড়ি
৭ / ১০
শিমুল ডালে বসে আছে কাঠশালিক
৮ / ১০
এই সময়ে বসন্তবাউড়ির দেখা মেলে শিমুলগাছে
৯ / ১০
শিমুলগাছে কাঠশালিকের দেখা মেলে বেশি
১০ / ১০
শিমুলগাছের খানিক দূরে চিলের ওড়াউড়ি