বিশ্বের ২২ দেশে যাচ্ছে ময়মনসিংহে তৈরি পরচুলা
সারি সারি টেবিলে বসে নিপুণ হাতে কাজ করছেন একদল নারী। কারও সামনে চুলের গোছা, কেউ সেগুলো গুছিয়ে নিচ্ছেন, আবার কেউ সূক্ষ্ম হাতে চুলের গুচ্ছ ক্যাপের সঙ্গে গিঁট দিয়ে জুড়ে দিচ্ছেন। এ কাজে চোখ এক জায়গায় স্থির রেখে হাত চালাতে হয় অত্যন্ত নিখুঁতভাবে; কারণ সামান্য ভুলেই নষ্ট হতে পারে পুরো দিনের পরিশ্রম। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের একটি কারখানায় এভাবেই তৈরি হচ্ছে পরচুলা। এখানকার নারীদের হাতে তৈরি এসব পরচুলা এখন রপ্তানি হচ্ছে বিশ্বের ২২টি দেশে। এই কর্মযজ্ঞের মাধ্যমে একদিকে যেমন গ্রামের শত শত নারীর কর্মসংস্থান হয়েছে, অন্যদিকে ঘুচেছে তাঁদের সংসারের অভাব। পরচুলা তৈরির কাজকে কেন্দ্র করে বদলে যাচ্ছে গ্রামীণ নারীদের জীবন। তাঁদের এই কর্মব্যস্ততা ও স্বাবলম্বী হয়ে ওঠার চিত্র নিয়েই তৈরি হয়েছে আজকের ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯