সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয় নিয়ে পরামর্শ সভা

মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ১৭১তম পরামর্শসহায়তা সভা হয়েছে। গত শনিবার (২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ সভা হয়। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’ শীর্ষক এবারের সভায় বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল ও মানসিক রোগবিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার। সভায় উপস্থিত হয়ে পরামর্শ গ্রহণ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ওই সভার বিভিন্ন মুহূর্তের চিত্র নিয়ে এই ছবির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল পরামর্শসহায়তা সভায় বক্তব্য দেন। পাশে মানসিক রোগবিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার।
২ / ১০
একজন অভিভাবকের প্রশ্নের উত্তর দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। পাশে মানসিক রোগবিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার।
৩ / ১০
প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ১৭১তম পরামর্শসহায়তা সভায় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও বিশেষজ্ঞ পরামর্শকেরা
৪ / ১০
সভায় অংশ নেওয়া অভিভাবক ও শিক্ষার্থীদের পরামর্শ দিচ্ছেন মানসিক রোগবিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার
৫ / ১০
পরামর্শসহায়তা সভার শেষে একান্তে পরামর্শ নিচ্ছেন একজন অভিভাবক। তাঁকে পরামর্শ দিচ্ছেন মনোরোগ–বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মেখলা সরকার
৬ / ১০
পরামর্শসহায়তা সভা শেষে একান্তে পরামর্শ নিচ্ছেন অভিভাবক। তাঁকে পরামর্শ দিচ্ছেন মনোরোগ–বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মেখলা সরকার
৭ / ১০
পরামর্শসহায়তা সভায় সন্তানকে নিয়ে একান্তে পরামর্শ নিচ্ছেন অভিভাবক। পরামর্শ দেন অধ্যাপক ডা. মোহিত কামাল
৮ / ১০
সন্তানের বিষয়ে একান্তে পরামর্শ নিচ্ছেন অভিভাবক, তাঁকে পরামর্শ দিচ্ছেন অধ্যাপক ডা. মোহিত কামাল
৯ / ১০
সভায় অংশ নেওয়া অভিভাবক ও সন্তানদের নানা প্রশ্নের উত্তর দেন মনোরোগ–বিশেষজ্ঞরা
১০ / ১০
শেষে মনোরোগ–বিশেষজ্ঞদের সঙ্গে ছবি তোলেন পরামর্শসহায়তা সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও তাঁদের সন্তানেরা