আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

উৎসব-আনন্দে চতুর্থ ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে চট্টগ্রামে। আজ শনিবার দুপুরে বন্দর স্টেডিয়াম নামে পরিচিত শহরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত বাজিয়ে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় এই পর্বের। এ বছর ৭৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিল, যার মধ্যে ৫০টি দলকে নেওয়া হয়। আজ আটটি দলের মধ্যে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন শেষে খেলায় বলের দখল ও গোলের উচ্ছ্বাসে মেতে উঠেন খেলোয়াড়েরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার অনুষ্ঠান উদ্বোধন করা হয়
২ / ১০
অতিথি ও খেলোয়াড়েরা বেলুন উড়িয়ে খেলা শুরু করেন
৩ / ১০
চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির খেলোয়াড়দের বল দখলের লড়াই
৪ / ১০
বল দখলের লড়াইয়ে খেলোয়ারেরা
৫ / ১০
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং–এর খেলার দৃশ্য
৬ / ১০
বল নিয়ন্ত্রণের চেষ্টায়
৭ / ১০
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির দলের খেলা
৮ / ১০
গোল দেওয়ার পর সতীর্থদের উল্লাস
৯ / ১০
প্রতিযোগিতাপূর্ণ খেলায় বল নিয়ন্ত্রণে নেওয়া
১০ / ১০
বল রুখে দিলেন গোলরক্ষক