ধ্বংসের চিহ্নে ‘আলো’র উদ্ভাস
সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলায় গত ১৮ ডিসেম্বর আক্রান্ত হয় প্রথম আলো, দগ্ধ হয় ভবন। এই ধ্বংসই শেষ কথা নয়, বরং তা থেকে পুনর্জাগরণের গল্প শোনাচ্ছে এখন ‘আলো’। এই আলো ব্যতিক্রমী এক শিল্প–আয়োজন, যা উৎসারিত বিশিষ্ট শিল্পী মাহ্বুবুর রহমানের শিল্পভাবনা থেকে, যার উপাদান ধ্বংসস্তূপে পুড়ে যাওয়া কম্পিউটার, ভাঙা আসবাবপত্র ও বইপত্র। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী দেখতে প্রতিদিন ভিড় করছেন বিশিষ্টজনেরা। রাজনীতিবিদ, শিল্পী-সাহিত্যিক, শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও দেখেছেন এই প্রদর্শনী; ধ্বংসের ভয়াবহতা দেখে শিউরে উঠছেন তাঁরা, সেই সঙ্গে দেখছেন প্রথম আলোর ঘুরে দাঁড়ানোার দৃঢ়তা। আজ বুধবারও তার ব্যতিক্রম ছিল না। ১৮ ফেব্রুয়ারি শুরু হওয়া শিল্পপ্রদর্শনীটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২