এসএসসি ও সমমান পরীক্ষার ফল: শিক্ষার্থীদের উল্লাস

সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯। সকাল থেকে অনেক শিক্ষার্থী ও অভিভাবকেরা মুঠোফোনে ফালাফল খুঁজে পান। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উল্লাস করে শিক্ষার্থীরা। ভালো ফলাফল পেয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে। বাদ্যযন্ত্র বাজিয়েও আনন্দ-উল্লাস করে অনেক স্কুলের শিক্ষার্থীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশের পর উল্লসিত শিক্ষার্থীরা। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
ছবি: খালেদ সরকার
২ / ১০
মুঠোফোনে ফলাফল পেয়ে আনন্দিত দুই শিক্ষার্থী। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা
ছবি: দীপু মালাকার
৩ / ১০
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা বিজয়চিহ্ন দেখাচ্ছে। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে বাবাকে জড়িয়ে ধরেছে এক শিক্ষার্থী। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৫ / ১০
পরীক্ষায় ভালো ফলের পর শিক্ষার্থীরা বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাস করছে। কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা
ছবি: এম সাদেক
৬ / ১০
পরীক্ষার জিপিএ–৫ পেয়ে আনন্দতে কেঁদে ফেলে শিক্ষার্থী মিফতাহুল জান্নাত। তার পাশেই ফলাফল খুঁজছে আরেক শিক্ষার্থী এমি আক্তার। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া
ছবি: সোয়েল রানা
৭ / ১০
মুঠোফোনে ফলাফল খুঁজছেন অভিভাবক ও এক শিক্ষার্থী। প্রমদনাথ সরকারি প্রমথনাথ বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
৮ / ১০
ভালো ফলের কারণে বিজয়চিহ্ন দেখিয়ে উল্লাস করছে শিক্ষার্থীরা। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১০
অনলাইনে এসএসসি ফল পেয়ে শিক্ষার্থীরা ছুটে আসে প্রিয় আঙিনায়। স্কুলে আসতেই খুশিতে একে অন্যকে জড়িয়ে ধরে উল্লাস করে শিক্ষার্থীরা। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
১০ / ১০
এসএসসি ও সমমানেৱ পরীক্ষায় ভালো ফল পেয়ে আনন্দে মেতেছে কৃতী শিক্ষার্থীরা। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা
ছবি: এম সাদেক