চারুকলায় জয়নুল উৎসব
ঘড়িতে দুপুর ১২টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরটা তখন উৎসবের রঙে রঙিন। সেখানে আজ শুরু হয়েছে জয়নুল উৎসব। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৯তম জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে গামছা, চাদর, থ্রি-পিস, রাজশাহীর শখের হাঁড়ি, টেপা পুতুল, নারায়ণগঞ্জের হাতপাখা, মাগুরার শোলাশিল্প, বিক্রমপুরের শীতলপাটি, নানা রকম বাদ্যযন্ত্র, পোশাকসহ আরও অনেক লোকজ শিল্পকর্ম পাওয়া যাচ্ছে। সেখানে আরও বিক্রি হচ্ছে চারুকলার শিক্ষার্থীদের হাতে বানানো মাটির সরা। সরাতে আঁকা পেইন্টিং, কানের দুল-মালাসহ নানা জিনিস। তিন দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। শেষ হবে ৩১ ডিসেম্বর।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২