আমন ঘরে তুলতে ব্যস্ত কৃষক

খুলনা অঞ্চলে আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। মৌসুমের প্রথম দিকে খরার কারণে চারা রোপণ কিছুটা ব্যাহত হলেও পরে বৃষ্টি এবং অনুকূল জলবায়ুর কারণে কৃষকের মুখে হাসি ফোটে। এখন ধান কাটার ভরা মৌসুম চলছে। অনেকে এরই মধ্যে ধান ঘরে তুলেছেন। আবার অনেকের ধান কাটা চলছে। পাশাপাশি জোরোশোরে চলছে ধান মাড়াইয়ের কাজ। কৃষকের আমন ধানের মাঠের ব্যস্ততা নিয়ে ছবির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
বিস্তৃত মাঠে ধান কাটা চলছে
২ / ১০
ভোরের আলো ফুটতেই কৃষক ধান কাটতে মাঠে নেমেছেন
৩ / ১০
মাড়াই করতে ধানের আঁটি নেওয়া হচ্ছে
৪ / ১০
শ্যালো ইঞ্জিন দিয়ে মাড়াইযন্ত্র চালানো হচ্ছে
৫ / ১০
চলছে আমন ধান মাড়াইয়ের কাজ
৬ / ১০
ধান মাড়াইয়ের ব্যস্ততা
৭ / ১০
ধান মাড়াইয়ের সময় ছুটে আসা ধান থেকে রক্ষা পেতে কিষানি পড়েছেন নেট
৮ / ১০
মাড়াইযন্ত্র রক্ষণাবেক্ষণের কাজ করছেন কৃষক
৯ / ১০
নারী-পুরুষ সমন্বিতভাবে মাড়াইয়ের কাজ করছেন
১০ / ১০
নতুন ধান কেটে ফিরছেন কৃষক