আগুনের আঁচে ফুলে ওঠা মুড়ি

রমজান মাসে মুড়ির চাহিদা বেড়ে যায় অনেক গুণ। তাই উৎপাদন বাড়াতেও চালাতে হয় কর্মযজ্ঞ। এ কারণে রংপুর নগরের মাহীগঞ্জ এলাকার একটি মুড়ি কারখানায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। চাল থেকে মুড়ি উৎপাদন ও বিপণনের এই কর্মযজ্ঞ নিয়েই এই ছবির গল্প।

১ / ৯
মুড়ি ভাজার জন্য ব্রয়লারে তুষ জ্বেলে তাপ বাড়ানো হচ্ছে
২ / ৯
মেশিনে চাল ঢেলে দেওয়া হচ্ছে
৩ / ৯
চাল থেকে মুড়ি তৈরির প্রক্রিয়া চলছে
৪ / ৯
আবারও ব্রয়লারে তাপ বাড়ানো হচ্ছে
৫ / ৯
আগুনের আঁচে ফুলে ওঠা মুড়ি বেরিয়ে আসছে
৬ / ৯
চালুনি দিয়ে পরিষ্কার করা হচ্ছে মুড়ি
৭ / ৯
মুড়ি তৈরিতে ব্যস্ত শ্রমিক
৮ / ৯
চালুনি দেওয়া শেষে বস্তাবন্দী হচ্ছে ঝরঝরে সাদা মুড়ি
৯ / ৯
দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা মুড়ি কিনে নিয়ে যাচ্ছেন