ঈদ শেষে কর্মস্থলে ফেরা

ঈদের ছুটি শেষ হয়েছে আগেই। ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে যাঁরা ছুটি নিয়েছেন, তাঁরাও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তাই ঢাকাসহ দেশের মহাসড়কগুলোয় যানবাহন চলাচল বেড়েছে। চঞ্চলতা ফিরে এসেছে বাসস্ট্যান্ডগুলোয়। মোটরসাইকেলে মালামালসহ পরিবার নিয়ে ছুটেছেন কেউ কেউ। আজ সোমবারের চিত্র।

১ / ৭
বাড়িতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফিরছেন লোকজন। ঠনঠনিয়া আন্তজেলা বাস টার্মিনাল, বগুড়া
ছবি: সোয়েল রানা
২ / ৭
মোটরসাইকেলে স্ত্রী–সন্তান ও ব্যাগ–বোচকা নিয়ে ছুটেছেন তিনি। বগুড়া-ঢাকা মহাসড়ক, ফটকি সেতু এলাকা, শাজাহানপুর, বগুড়া
ছবি: সোয়েল রানা
৩ / ৭
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজন ছুটেছেন ঢাকার দিকে। নদী পাড়ি দিতে ফেরিতে তাঁরা। ৬ নম্বর ঘাট, দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী
ছবি: এম রাশেদুল হক
৪ / ৭
ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে ঢাকার পথে তাঁরা। ৭ নম্বর ফেরি ঘাট, দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী
ছবি: এম রাশেদুল হক
৫ / ৭
স্বজনদের সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্য ট্রেনের অপেক্ষায় রেলস্টেশনে ভিড় করেছেন লোকজন। ময়মনসিংহ রেলস্টেশন, ময়মনসিংহ
ছবি: আনোয়ার হোসেন
৬ / ৭
স্টেশনের প্ল্যাটফর্ম পেরোনোর সময় লাগেজের ওপর বসানো হয়েছে শিশুটিকে। কমলাপুর রেলস্টেশন, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৭ / ৭
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। কমলাপুর রেলস্টেশন, ঢাকা
ছবি: সাজিদ হোসেন