বাদল দিনে দুর্ভোগ: পানি ঠেলে, নৌকায় চড়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা

টানা বর্ষণ, উজানের ঢল আর জলাবদ্ধতায় দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। কোথাও সড়ক ডুবে গেছে, তাতে ভোগান্তি পোহাতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের। কোথাও আবার বন্যার ক্ষত কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম চলছে।

১ / ৯
ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকায় সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেই পানিতেই জাল হাতে মাছ ধরছেন এক শৌখিন মৎস্যশিকারি। কুমিল্লা, ১৩ জুলাই
ছবি: আবদুর রহমান
২ / ৯
ঢাকার দোহার পৌর এলাকার মাঝিপাড়ায় এমন পানিবন্দী এখন হাজারো পরিবার। প্রায় দুই দশক ধরে এমন দুর্ভোগের স্থায়ী সমাধান হয়নি। দোহার, ঢাকা, ১৩ জুলাই
ছবি: প্রথম আলো
৩ / ৯
টানা বৃষ্টিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ চত্বর পানিতে তলিয়ে গেছে। এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয় পানি মাড়িয়ে। বগুড়া, ১৩ জুলাই
ছবি: সোয়েল রানা
৪ / ৯
অঝোর বৃষ্টিতে বগুড়া মহানগরের সবুজবাগ এলাকার সড়ক পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন শহরবাসী। বগুড়া, ১৩ জুলাই
ছবি: সোয়েল রানা
৫ / ৯
বন্যার পানি নেমে গেলেও কাটেনি দুর্ভোগ। নদীতীরের বিধ্বস্ত বসতঘর থেকে কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত মানুষ। উজানীপাড়া, বান্দরবান, ১৩ জুলাই
ছবি: মং হাই সিং মারমা
৬ / ৯
কুমিল্লা সরকারি মহিলা কলেজ এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্র। কিন্তু অঝোর বৃষ্টিতে কলেজ চত্বর গেছে ডুবে। তাই পরীক্ষার্থীদের প্লাস্টিকের নৌকায় করে কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করে নগর কর্তৃপক্ষ। কুমিল্লা, ১৩ জুলাই
ছবি: আবদুর রহমান
৭ / ৯
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন অবৈধ বালুর চাতালের জলাবদ্ধতা বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে। এতে ছাত্তার মেম্বারপাড়ার প্রায় অর্ধশত পরিবার দুর্ভোগে পড়েছে। রাজবাড়ী, ১৩ জুলাই
ছবি: এম রাশেদুল হক
৮ / ৯
সুনামগঞ্জে বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়তে থাকায় জেলা তথ্য অফিসের উদ্যোগে বন্যা পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। তাহিরপুর, সুনামগঞ্জ
ছবি: খলিল রহমান
৯ / ৯
বগুড়ার শেরপুর–কাজীপুর আঞ্চলিক মহাসড়কের খানপুর ইউনিয়নের চৌবাড়ীয়া এলাকায় বৃষ্টির পানির চাপে নতুন নির্মিত পাকা সড়ক ধসে পড়ছে। বগুড়া, ১৩ জুলাই
ছবি: সবুজ চৌধুরী