হাওরপারে হাঁসের খামার

সিলেটের হাওরাঞ্চল এলাকায় অনেকেই হাঁস পালনে। বিশেষ করে হাওরপারে। হাঁস পালন লাভজনক হওয়ায় হাওরপারে এখন অনেকেই হাঁসের খামার করছেন। বর্ষায় হাওরের পানিতে নেমে ঝাঁক বেঁধে খাবার খায় হাঁস। শুকনো মৌসুমে খাল-বিল-হাওর, নদীর অল্প পানিতে খাবারের জন্য হাঁসের ঝাঁক নামিয়ে দেন খামারি। দিনভর খাওয়ানোর পর বিকেলে নিয়ে আসেন খামারে। অনেকেই হাওরে গড়ে তোলেন অস্থায়ী খামার। অনেক সময় সঙ্গে আনা খাবার ছিটিয়ে দেন খামারিরা। দল বেঁধে খাবার খাওয়ার জন্য জড়ো হয় হাঁসগুলো। হাঁসের ডিম ও হাঁস বিক্রি করে অনেকেই এখন স্বাবলম্বী। ছবিগুলো শুক্রবার সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের সাতবিলা হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
হাওরে খাবার খাওয়ানোর হাঁস নিয়ে এসেছেন কামরুল ইসলাম
২ / ১১
হাঁসগুলোকে খাবার খাওয়ানো হচ্ছে
৩ / ১১
দল বেঁধে হাওরে খাবার খেতে এসেছে হাঁসগুলো
৪ / ১১
খাবার খুঁটতে ব্যস্ত হাঁসের দল
৫ / ১১
কামরুল ইসলাম নিজের হাঁসগুলো নিয়ে খামারের দিকে যাচ্ছেন
৬ / ১১
খাবার খাওয়ানো শেষে খামারের দিকে আসছে হাঁসের ঝাঁক
৭ / ১১
দল বেঁধে হাঁটছে হাঁসগুলো
৮ / ১১
পড়ন্ত বিকেলে হাঁস নিয়ে বাড়ি ফিরছেন খামারি
৯ / ১১
হাওরের পাশে অস্থায়ী খামার। বর্ষার আগপর্যন্ত হাওরে এমন হাঁসের খামার দেখা যায়
১০ / ১১
হাওরে অস্থায়ী খামারে হাঁস রাখছেন হাঁসের খামারি এমরাজ মিয়া
১১ / ১১
খামারের ভেতরে হাঁসের ঝাঁক