বিশেষ শিশুরা যখন ক্রীড়া প্রতিযোগী

বুধবার সকালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম–সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা। এতে বগুড়ার ৬টি প্রতিষ্ঠান টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুনবার্সন কেন্দ্র, প্রয়াস বগুড়া, প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্র, বাঁক কেয়ার সেন্টার, মূক ও বধির স্কুল, বগুড়া বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন ১৬০টি শিশু অংশ নেয়। জেলা ক্রীড়া অফিস এ আয়োজন করে। প্রতিযোগীদের প্রত্যেককে পুরস্কার প্রদান করা হয়

১ / ৯
চকলেট দৌড় প্রতিযোগিতার আয়োজন
২ / ৯
চকলেট নিয়ে ভোঁ–দৌড়
৩ / ৯
বাবুরাম সাপুড়ে গানের সঙ্গে নেচে আনন্দ করে শিশুরা
৪ / ৯
ঝুড়িতে বল নিক্ষেপ খেলা
৫ / ৯
মার্বেল কুড়িয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে  প্রতিযোগীরা
৬ / ৯
চলছে মার্বেল গণনার কাজ
৭ / ৯
অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ ডিসপ্লে
৮ / ৯
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা
৯ / ৯
পুরস্কার পেয়ে খুশি দুই শিশু