দিয়াবাড়িতে ঈদ–আনন্দ
ঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ততা কিছুটা থমকে গেলেও আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে বিনোদনকেন্দ্রগুলোয়। পবিত্র ঈদুল ফিতরের পরদিন উত্তরার দিয়াবাড়ি পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবমুখরস্থলে। পরিবার-পরিজন নিয়ে নানা বয়সী মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশুদের উচ্ছ্বাস, বড়দের অবসর, বিনোদন আর চারপাশজুড়ে উৎসবের আমেজ—মিলিয়ে দিয়াবাড়ি যেন হয়ে ওঠে ঈদের আনন্দ ভাগাভাগির এক মিলনমেলা। কায়াকিং, বিভিন্ন রাইড ও ওয়াটার বেলুনে মেতে ওঠে শিশু-কিশোরেরা, আর সেই হাসি-আনন্দেই ফুটে ওঠে নগরজীবনের এক অন্য রকম উৎসবের চিত্র।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮