চট্টগ্রামে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল প্রথম আলোর জমকালো ঈদ ফ্যাশন

বছর ঘুরে আবার এল সেই প্রতীক্ষিত সন্ধ্যা। চট্টগ্রামের ফ্যাশনপ্রেমী ও ডিজাইনারদের ‘ক্যালেন্ডারে’ আলাদা করে দাগ কাটা থাকে দিনটি। সোমবার সন্ধ্যায় তাঁরা মিলিত হলেন ‘আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন’ আয়োজনে। এটি যেন ঈদ সামনে রেখে রং, নকশা আর সৃজনের এক উৎসব। ১৯৯৮ সালে যাত্রা শুরুর পর থেকে চট্টগ্রামে নিয়মিত বসছে ফ্যাশনের এই আসর। এবার ছিল ২৫তম আয়োজন।

১ / ১৪
অনুষ্ঠানের শুরুতে নৃত্য সবাইকে মুগ্ধ করে
২ / ১৪
অমর একুশে স্মরণে একটি ক্যাটওয়াক
৩ / ১৪
অতিথিদের সঙ্গে ডিজাইনাররা
৪ / ১৪
শাড়ি উড়িয়ে হাঁটছেন এক মডেল
৫ / ১৪
সারিবদ্ধভাবে হাঁটছেন মডেলরা
৬ / ১৪
ডেলদের হাঁটা মুগ্ধ হয়ে দেখছেন দর্শকেরা
৭ / ১৪
সালোয়ার–কামিজে কয়েকজন মডেল
৮ / ১৪
দৃষ্টিনন্দন পাঞ্জাবিতে হাঁটছেন মডেলরা
৯ / ১৪
একই ধরনের পোশাকে হাঁটছেন নারী মডেলরা
১০ / ১৪
ওড়না উড়িয়ে পোশাক দেখাচ্ছেন একজন মডেল
১১ / ১৪
মঞ্চে উপস্থিত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা নির্মাতা রেদওয়ান রনি।
১২ / ১৪
ষাটোর্ধ্ব এক মডেলের উপস্থিতি সবাইকে মুগ্ধ করে
১৩ / ১৪
আলো–আঁধারিতে হাঁটছেন একজন মডেল
১৪ / ১৪
মডেলদের সঙ্গে হাঁটছেন ডিজাইনার নাসরিন সরওয়ার মেঘলা