সিলেটে দুর্ঘটনায় স্বজন হারানোদের বেদনা

ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোরে সিলেটের আম্বরখানা থেকে ৩০ জন শ্রমিক ঢালাইকাজের জন্য পিকআপ ভ্যানে করে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় পড়েন তাঁরা। আহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। মরদেহ শনাক্ত করতে লাশের সারিতে ভিড় করেন স্বজনেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
মর্গের সামনে সারি সারি লাশ। সেখানে ভিড় করেন নিহত ব্যক্তিদের স্বজন ও উৎসুক মানুষেরা। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
২ / ৯
দুর্ঘটনায় নিহত সাধু মিয়ার স্ত্রী জোসনা বেগম (বাঁয়ে) ও তাঁর স্বজনের আহাজারি।
৩ / ৯
নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি হাসপাতালের সামনে।
৪ / ৯
ছেলে সৌরভ মিয়ার বাবা সিরাজ মিয়ার কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
৫ / ৯
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি।
৬ / ৯
নির্মাণশ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানটি।
৭ / ৯
নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের সামনের অংশ।
৮ / ৯
দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করছে পুলিশ।
৯ / ৯
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহাজারি করছেন নিহত ও আহত ব্যক্তিদের স্বজনেরা। ছবিটি বুধবার সকাল সাড়ে সাতটার দিকে তোলা।