প্রকৃতির ক্যানভাসে হেমন্ত

হেমন্তের সকালে ঘাসের ডগা আর ধানের পাতায় জমে থাকা শিশিরবিন্দু নরম রোদে ঝলমল করে। কোথাও কুয়াশা ভেদ করে উঁকি দেয় সূর্য, কোথাও শিশিরভেজা খেতে কাজে ব্যস্ত কৃষক। নদীতে মাছ ধরছেন জেলেরা, গ্রামীণ পথে ছুটছেন মানুষ। প্রকৃতির এই স্নিগ্ধ রূপ আর কর্মব্যস্ত জনজীবন মিলেই জানান দিচ্ছে হেমন্তের আগমনী বার্তা।

১ / ১৪
হেমন্তের সকালে শিশিরভেজা খেতে কাজ করছেন কৃষক। ইসলামপুর, সিলেট, ১৯ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
২ / ১৪
ধানের শিষে জমে থাকা শিশিরবিন্দু চিকচিক করছে সকালের আলোয়। ইসলামপুর, সিলেট, ১৯ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৪
ঘাসের ওপর মাকড়সার জালে জমেছে শিশিরবিন্দু। ইসলামপুর, সিলেট, ১৯ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৪
বাড়ন্ত শিমখেতে পাতায় পাতায় জমেছে শিশিরকণা। শেখেরকোলা, বগুড়া, ১৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৫ / ১৪
ভোরের সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। গোগাইপুর, বগুড়া, ১৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৬ / ১৪
কুয়াশাঢাকা ভোরে গ্রামীণ সড়ক ধরে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। নুরুইল বিল, বগুড়া, ১৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৭ / ১৪
হালকা কুয়াশা আর মিষ্টি রোদে হেমন্তের সকালে কাজে ছুটছেন মানুষ। মন্থনা, রংপুর, ১৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৪
বরবটির কচি শুঁটি আর ফুলে সেজেছে গাছ। ভূতের টিলা, রাঙামাটি, ১৯ অক্টোবর।
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৪
কুয়াশাভেজা সকালে বিন্নি ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক। বেতছড়া পাড়া, বান্দরবান, ১৯ অক্টোবর
ছবি: মং হাই সিং মারমা
১০ / ১৪
কুয়াশার চাদরে ঢেকে গেছে পাহাড়। বান্দরবান-রুমা-থানচি সড়ক, বান্দরবান, ১৯ অক্টোবর
ছবি: মং হাই সিং মারমা
১১ / ১৪
হেমন্তের সকালে পদ্মা নদীতে মাছ ধরছেন জেলেরা। পঞ্চবটি, রাজশাহী, ১৯ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১৪
কুয়াশা ভেদ করে উদিত হচ্ছে সূর্য। পদ্মাঘাট, পাবনা, ১৯ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৪
হেমন্তের সকালের নরম রোদে নবজাতককে কোলে নিয়ে বসে আছেন মা। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ১৯ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৪
অস্তগামী সূর্যের লাল আভা পড়েছে নদীর পানিতে। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৯ অক্টোবর
ছবি: সাজেদুল আলম