তপ্ত রোদে টেকাই দায়

দেশের কয়েকটি অঞ্চলের পাশাপাশি ঢাকা জেলায়ও বইছে তাপপ্রবাহ। আজ বুধবার ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রখর রোদে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজে বের হওয়া মানুষেরা পড়েন বিপাকে। তপ্ত রোদ থেকে বাঁচতে হাতে যা আছে, তা দিয়েই মাথা–মুখ ঢাকার চেষ্টা করেছেন অনেকে। মাথায় পানি ঢেলে স্বস্তি পাওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ। ভর দুপুরে বাসের অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে কষ্ট সহ্য করতে হয়েছে যাত্রীদের। ছবিগুলো রাজধানীর গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকা থেকে তোলা।

১ / ৮
প্রচণ্ড গরমে সহজে বহনযোগ্য চার্জার ফ্যানের বাতাসে স্বস্তি খোঁজার চেষ্টা।
২ / ৮
মাথার ওপর ব্যাগ রেখে প্রখর রোদ থেকে বাঁচার চেষ্টা একজনের।
৩ / ৮
সংবাদপত্র দিয়ে মাথা ঢেকে বাসের অপেক্ষায় এক বৃদ্ধ।
৪ / ৮
যার হাতে যা আছে, সেটা দিয়ে রোদ থেকে মাথা আড়াল করে বাসের অপেক্ষা।
৫ / ৮
ছাতা, ব্যাগ ও নথিপত্র রাখার ফাইল দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা।
৬ / ৮
তাপপ্রবাহে নাকাল এক ব্যক্তি মাথায় পানি ঢেলে স্বস্তি খুঁজছেন।
৭ / ৮
গরমে ওষ্ঠাগত প্রাণ। তৃষ্ণা মেটাতে পানি পান করছেন এক ব্যক্তি।
৮ / ৮
প্রখর রোদেও থেমে নেই মানুষের কর্মব্যস্ততা।