সাদাপাথরে ঈদের ছুটিতে মানুষের ঢল

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রাকৃতিক পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর। যেকোনো উৎসবে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। পরিবার-পরিজন নিয়ে সাদাপাথরের সৌন্দর্য উপভোগ করেন। পাহাড়ের কোলে স্বচ্ছ পানির পাথুরে নদীতে আনন্দে মেতে ওঠেন। এবারও পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সাদাপাথরে ঘুরতে এসেছেন হাজারো মানুষ।

১ / ৯
নৌকায় করে সাদাপাথরের দিকে যাচ্ছেন পর্যটকেরা।
২ / ৯
নৌকা থেকে নেমে পাথুরে পথে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে দর্শনার্থীদের
৩ / ৯
পাথুরে পথে শিশুকে কোলে নিয়ে হাঁটছেন এক অভিভাবক।
৪ / ৯
স্বচ্ছ জলের মাঝে ছড়িয়ে থাকা পাথরের ওপর দিয়ে হাঁটছেন পর্যটকেরা।
৫ / ৯
শীতল পানিতে নেমে আনন্দে মেতে উঠেছেন ভ্রমণপ্রেমীরা।
৬ / ৯
পরিবার–পরিজন নিয়ে ঈদের ছুটিতে সাদাপাথরে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা।
৭ / ৯
পাহাড়ি ঝরনার পানিতে নেমে ফুটবল খেলায় মেতে উঠেছে একদল তরুণ।
৮ / ৯
সাদা পাথর আর স্বচ্ছ জলের মাঝে উপচে পড়া মানুষের ভিড়ে মুখর পুরো এলাকা।
৯ / ৯
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে উপচে পড়া ভিড়