গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ, দেখুন ছবিতে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে আজ সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা হয়নি। দেশের বিভিন্ন এলাকা থেকে পাঠানো ছবি নিয়ে এই ছবির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
গাজায় হামলার প্রতিবাদে দুপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিবাদ সমাবেশ। মোহাম্মদপুর, ঢাকা
ছবি: জাহিদুল করিম
২ / ১২
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ৭ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১২
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীরা  মিছিল ও বিক্ষোভ করে। ঢাকা  বিশ্ববিদ্যালয় এলাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১২
বিক্ষোভ মিছিলে অংশ নেয় শিশুরাও। ঢাকা  বিশ্ববিদ্যালয় এলাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১২
চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন।
ছবি: আলম পলাশ
৬ / ১২
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও বর্বরতার বিরুদ্ধে প্রথম আলো পটিয়া বন্ধুসভা উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে  মানববন্ধন হয়েছে
ছবি: আবদুর রাজ্জাক
৭ / ১২
খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অংশ নিয়েছে একটি শিশু
ছবি : সাদ্দাম হোসেন
৮ / ১২
কুষ্টিয়ার এনএসরোডে  শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেন। এতে বিভিন্ন রাজনৈতিক দল ,সংগঠনসহ সাধারণ  মানুষও অংশ নেন। মিছিলটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ হয়
ছবি: তৌহিদী হাসান
৯ / ১২
ময়মনসিংহে  টাউন হলের মোড়ে বিক্ষোভ কর্মসূচি
ছবি: প্রথম আলো
১০ / ১২
নারায়ণগঞ্জের চাষাঢ়া গোল চত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ
ছবি: প্রথম আলো
১১ / ১২
বগুড়ার সাতমাথা এলাকায় শিক্ষার্থী ও  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন
ছবি: সোয়েল রানা
১২ / ১২
ঢাকা  বিশ্ববিদ্যালয় এলাকায়  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল ও বিক্ষোভ করে
ছবি: শুভ্র কান্তি দাশ