বক-মহিষের সখ্য

হাওরের মাঠে ঘাস খেয়ে বেড়ায় মহিষের পাল। তাদের ঘিরে ঘুরে বেড়ায় সাদা বক। কখনো মহিষের পিঠে বসে, কখনো পায়ের কাছে ঘোরাফেরা করে খাবারের সন্ধান করে পাখিগুলো। মহিষের শরীরে থাকা পোকামাকড় খুটে খায় বক। এভাবে একই পরিবেশে খাবারের খোঁজে দিন কাটে দুই প্রাণীর। প্রকৃতিতে টিকে থাকার এই সহজ সম্পর্ক যেন একে অপরের সঙ্গী হয়ে ওঠার গল্প। হাওরের বিস্তীর্ণ মাঠে বক আর মহিষের এমন দৃশ্য গ্রামীণ প্রকৃতির চেনা ছবি।

১ / ৯
পানিতে গা ডুবিয়ে বসে আছে মহিষ। তার পিঠে বসেছে বক
২ / ৯
বক-মহিষ মুখোমুখি
৩ / ৯
পানিতে নামার আগে বকগুলো
৪ / ৯
মহিষের পিঠে বসে আছে একটি বক, আরও একটি উড়ে এসে বসার প্রস্তুতি নিচ্ছে
৫ / ৯
মহিষের পিঠে তিন বকের বিচরণ
৬ / ৯
সারা দিন মহিষের পিঠ ও আশপাশে বসে খাবার খায় বকগুলো
৭ / ৯
পানি থেকে পাড়ে উঠছে মহিষ, পিঠে দাঁড়িয়ে আছে বক
৮ / ৯
মহিষ যেখানে, বকগুলোও সেখানে ভিড় করে
৯ / ৯
এবার পানি থেকে উঠেছে মহিষ, সঙ্গে বকগুলো