জমজমাট কোরবানির পশু কেনাবেচা

আর মাত্র দুই দিন পর পবিত্র ঈদুল আজহা। শেষ সময়ে জমে উঠেছে হাটে কোরবানির পশু কেনাবেচা। সেই সঙ্গে কোরবানির পশু কাটাকাটির জন্য দা, বঁটি, ছুরি কেনাকাটাও চলছে। গ্রামীণ জনপদের হাটগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী দেবী চৌধুরানীর নামে রংপুরের পীরগাছা উপজেলার এই হাটের নাম ‘চৌধুরানী হাট’। দিনভর এই হাট ঘুরে তোলা ছবিগুলো নিয়ে আজকের এই ছবির গল্প।

১ / ১২
শেষ মুহূর্তে পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়।
২ / ১২
হাটে এসে ফোনে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কোরবানির পশু দেখাচ্ছেন একজন ক্রেতা।
৩ / ১২
বিক্রির জন্য ছাগল নিয়ে হাটে এসেছেন একজন।
৪ / ১২
ঈদের দিন খাবারের আয়োজনে রাখতে অনেকেই হাট থেকে হাঁস কিনছেন।
৫ / ১২
ঈদের জন্য মুরগি কিনছেন নিম্ন আয়ের অনেক মানুষ। ওজন মেপে ক্রেতাকে মুরগি দিচ্ছেন বিক্রেতা।
৬ / ১২
কোরবানির পশু কাটাকাটির জন্য হাট থেকে দা, বঁটি ও ছুরি কিনছেন লোকজন।
৭ / ১২
হাটের পুকুরপাড়ে বসেছে মসলার দোকান।
৮ / ১২
পানের ডালা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা।
৯ / ১২
ঈদের নতুন জামাকাপড় কিনতে কাপড়ের দোকানে ভিড় করেছেন নারী ও শিশুরা।
১০ / ১২
কোরবানির মাংস রাখার জন্য বাঁশের তৈরি ডালা কিনছেন এক ক্রেতা।
১১ / ১২
ঈদ উপলক্ষে বগুড়া থেকে এই হাটে দই বিক্রি করতে এসেছেন তিনি।
১২ / ১২
গ্রামের এই হাটে বিক্রির জন্য পাবনা থেকে লুঙ্গি নিয়ে এসেছেন এক ব্যবসায়ী।