প্রকৃতির মনোরম সব দৃশ্যে আটকে যায় পর্যটকদের চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনশিল্পে পরিবেশ-প্রতিবেশ টিকিয়ে রাখতে এবার জাতিসংঘের বিশেষ সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (ডব্লিউটিও) নতুন উদ্যোগ নিয়েছে। এ বছর পর্যটন দিবসে সবুজ বিনিয়োগকে স্লোগান হিসেবে বেছে নেওয়া হয়েছে। দেশে এবার দিনটির প্রতিপাদ্য ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’। সাগর, নদী, পাহাড় বা বনে ঘেরা দেশের পর্যটন স্থানগুলো। প্রকৃতির মনোরম সব দৃশ্যে আটকে যায় পর্যটকদের চোখ। দেশের বিভিন্ন পর্যটন এলাকার সম্প্রতি তোলা কিছু ছবি নিয়ে আজকের ছবির গল্প।

১ / ১১
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় নৌকায় যাতায়াত করেন পর্যটকেরা। চলছে পর্যটকবাহী নৌকা
ছবি: আনিস মাহমুদ
২ / ১১
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার পানথুমাই ঝরনা
ছবি: আনিস মাহমুদ
৩ / ১১
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল
ছবি: আনিস মাহমুদ
৪ / ১১
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকেরা
ছবি: প্রথম আলো
৫ / ১১
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন টাঙ্গুয়ার হাওরে আসেন পর্যটকেরা
ছবি: প্রথম আলো
৬ / ১১
কাপ্তাই লেকের কাটাছড়ি এলাকা। রাঙামাটি শহরে থেকে ডিঙি বা বোটে করে যেতে হয় এখানে
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১১
কুমিল্লা কোটবাড়ির রূপবান মুড়া পর্যটকদের কাছে জনপ্রিয় একটি স্থান
ছবি: এম সাদেক
৮ / ১১
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাওর-বাঁওড়-নদীবেষ্টিত কিশোরগঞ্জ জেলা। এখানকার হাওরে প্রতিদিন দূরদূরান্ত থেকে আসেন হাজারো পর্যটক
ছবি: তাফসিলুল আজিজ
৯ / ১১
সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর শাপলা বিল
ছবি: আনিস মাহমুদ
১০ / ১১
সুন্দরবনে সূর্যাস্তের মনোরম দৃশ্যে আটকে যায় পর্যটকদের চোখ
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১১
সুন্দরবনে রয়েছে ছোট-বড় অনেক খাল। খালের দুই পাশে দেখা যায় গোলপাতাগাছ
ছবি: সাদ্দাম হোসেন