তিস্তা নদীতে পানি বেড়েছে

কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীতে পানি বেড়েছে। চরের আমনখেত তলিয়ে যাওয়ার উপক্রম।  নিম্নাঞ্চলের রাস্তাঘাটগুলো এখন পানিতে তলিয়ে গেছে। তিস্তা নদী এলাকার ছবিগুলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকা থেকে তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি বেড়েছে তিস্তা নদীতে। প্রবল স্রোতের পানি ভাটির দিকে বইছে
২ / ৯
নৌকা নিয়ে চলাচলের জন্য প্রস্তুতি নিচ্ছেন চরের মানুষ
৩ / ৯
চারদিকে পানিতে তলিয়ে যাওয়ায় মাঝখানে একখণ্ড চরে গবাদিপশু চরাচ্ছেন রাখাল
৪ / ৯
চারদিকে থই থই পানি
৫ / ৯
নতুন পানিতে মাছ ধরতে জাল ফেলছেন এক ব্যক্তি
৬ / ৯
সড়কের হাঁটুপানি পেরিয়ে ঘাস কেটে বাড়িতে ফিরছেন দুই নারী
৭ / ৯
সাবধানে পানিপথ পেরিয়ে বাড়িতে ফিরছেন কৃষক
৮ / ৯
তলিয়ে যাওয়া সড়ক দিয়ে ঘোড়াগাড়ি নিয়ে কাজে যাচ্ছেন একজন
৯ / ৯
পানি আটকে আছে ধানের জমিতে