নদী, বিল ও জলার মাছে ভরপুর পাবনার মাসুম বাজার

পদ্মা, যমুনাসহ বেশ কিছু নদী বয়ে গেছে পাবনার ওপর দিয়ে। বৃহত্তম চলনবিল, গাজনাসহ অনেক বিল–অধ্যুষিত এই জেলা। সেসব নদী, বিল ও জলার সুস্বাদু দেশি মাছের বড় ঠিকানা এখন জেলা সদরের মাসুম বাজার। প্রতিদিন ভোর থেকেই এখানে শুরু হয় নদী ও বিলের টাটকা মাছের জমজমাট বিকিকিনি, যা চলে দুপুর পর্যন্ত। বাজারের থালায় থালায় সাজানো থাকে ছোট-বড় নানা জাতের দেশি মাছ। ক্রেতাদের চোখও আটকে যায় নদী ও বিলের এসব মাছের দিকে। তবে দামে কিছুটা চড়া হওয়ায় ইচ্ছা থাকলেও এসব মাছ কেনা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ফলে শেষ পর্যন্ত সাধারণ ও নিম্নবিত্ত ক্রেতাদের ভরসা পুকুরের চাষ করা মাছের ওপরই। পাবনার মাসুম বাজারের নানা জাতের মাছের ছবি নিয়ে আজকের ছবির গল্প...

১ / ১৩
সকাল হতেই রাস্তার দুই পাশে নানা জাতের মাছ সাজিয়ে বসে পড়েন বিক্রেতারা
২ / ১৩
বিভিন্ন জলা থেকে ধরা রুই–কাতলা নিয়ে বসেছেন এই বিক্রেতা
৩ / ১৩
নদীর চিংড়ি, বাইম, বেলে, তিন কাঁটা, বোয়াল, গাঙঘ্যাড়ে এক ডালায় নিয়ে বসেছেন এক বিক্রেতা
৪ / ১৩
কাইক্যা মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকায়
৫ / ১৩
তাজা গুচি, বাইম, শিং, মেনি মাছ
৬ / ১৩
মলা, বাতাসি, চাপিলাসহ নানান ছোট মাছ
৭ / ১৩
পাঁচমিশালি গুঁড়া মাছ
৮ / ১৩
ছোট জাতের কাচকি মাছ
৯ / ১৩
পিয়ালি মাছ মূলত নদীর মাছ ও খুবই সুস্বাদু
১০ / ১৩
বাটা, বেলে, গুলসা টেংরা ও ছোট বাইম
১১ / ১৩
মিশালি মাছের ভেতরে তিনটি বৌরানি মাছ
১২ / ১৩
দেশি মলা, কাচকি, পুঁটি
১৩ / ১৩
সরপুঁটি মাছ